ইসলামিক ট্যুর প্যাকেজ কুয়াকাটা (০৩ রাত ০২ দিন)

ইসলামিক ট্যুর প্যাকেজ কুয়াকাটা (০৩ রাত ০২ দিন) ট্যুর সিডিউল:- ঢাকা থেকে রওনা ০৫/০৩/২০২৬ ইং বৃহস্পতিবার রাত ১১ টায় কুয়াকাটা থেকে ফেরা ০৭/০৩/২০২৬ ইং শনিবার রাত ৯ টায় প্যাকেজে যা থাকছে ইকোনমি এসি বাস আসা যাওয়া প্রিমিয়াম হোটেলে থাকা ২ দিন ১ রাত ৩ বেলা সেহেরি ২ বেলা ইফতার ২ বেলা রাতের খাবার অসহায় ও দরিদ্রদের ইফতার এবং যাকাত প্রদান। ইসলামিক জলসা, আলোচনা এবং বয়ান লোকাল ট্রান্সপোর্ট স্পট ভিজিট রাখাইন মার্কেট রাখাইন পল্লী বৌদ্ধ মন্দির কুয়া কাউয়ারচর মিনি সুইজারল্যান্ড সূর্যাদয়-সূর্যাস্ত পয়েন্ট গঙ্গামতি লেক ম্যানগ্রোভ সাগরিকা বিচ লালকাকড়ার চর ঝাঊবন শুটকি পল্লী লেমুর বাগান তিন নদীর মহোনা বুকিং এর শেষ সময় ২ মার্চ ২০২৬


০৫-০৩-২০২৬ ইং বৃহস্পতিবার রাত ১১ টায় ঢাকা আরামবাগ থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা। পথে সেহেরির ব্যবস্থা এবং ফজরের নামাজের বিরতি। 


০৬-০৩-২০২৬ ইং শুক্রবার সকালে কুয়াকাটা পৌছে হোটেল রুমে চেক ইন এবং বিশ্রাম।দুপুরে ফ্রেশ হয়ে জুম্মার নামাজ আদায়। নামাজ শেষে রাখাইন পল্লী,কুয়া,বৌদ্ধ মন্দির,তাতঘর এবং রাখাইন মার্কেট পরিদর্শন করে কাউয়ার চর, ঝাঊবন,মিনি সুইজারল্যান্ড হয়ে গঙ্গামতি সাগরিকা পয়েন্টে এসে সেখানে অবস্থান।সাগরিকা পয়েন্ট হতে নৌকা করে গঙ্গামতি লেক ও ম্যানগ্রোব বন হয়ে সাগরিকা বীচ(সূর্য উদয় ও সূর্য অস্ত পয়েন্ট),লাল কাঁকড়ার চর, ঝাঊবন ঘুরে পূণরায় নৌকায় সাগরিকা পয়েন্টে ফিরে,আসরের নামাজ আদায়।সাগরিকা পয়েন্টে এতিম ছেলে-মেয়ে এবং স্থানীয় লোকজন নিয়ে ইসলামিক আলোচনা ও ইসলামী জলসার আয়োজন শেষে ইফতারি গ্রহন এবং মাগরিবের নামাজ আদায়। নামাজ শেষে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে এশা ও তারাবির নামাজ আদায়।এইদিন হোটেলে রাতের খাবার গ্রহন এবং বিশ্রাম। 


০৭-০৩-০২০২৬ ইং শনিবার 

ভোর রাতে সেহেরি এবং ফজরের নামাজ আদায় শেষে রুমে বিশ্রাম।সকাল সাড়ে ১০ টায় স্থানীয় মাদ্রাসায়  ইসলামিক আলোচনা ও যাকাত প্রদান অনুষ্ঠান।যোহরের নামাজ আদায় করে অল্প সময় বিশ্রাম নিয়ে পৌনে তিনটায় ফাতরার বনের একাংশ,তিন নদীর মোহনা,লেমুর বাগান, শুঁটকি পল্লী ও ঝাউবন পরিদর্শন করে জিরো পয়েন্টে সাগড় পাড়ের বীচে পৌঁছে মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে আসরের নামাজ আদায় এবং ইসলামিক জলসার আয়োজন। উপস্থিত সকলকে নিয়ে ইফতারে অংশগ্রহন এবং মাগরিবের নামাজ আদায় করে হোটেলে ফিরে চেক আউট।এশা ও তারাবি নামাজ আদায় এবং রাতের খাবার শেষ করে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে  রওনা।পথে সেহেরির ব্যবস্থা থাকবে।


বিঃদ্রঃ যদি কেউ ইচ্ছে করে ০৭/০৩/২০২৬ ইং ফজরের নামাজ শেষে সূর্যাদয় দেখতে পারবেন এবং একই দিনে সকাল ৯ টায় সমুদ্রে গোসল করতে পারবেন। উপরোক্ত বিষয়ে আমাদের অবগত করলে আমরা আপনার জন্য সার্ভিসটি আয়োজন করবো।সার্বক্ষণিক ইসলামী শরীয়া মোতাবেক গাইড,কেরাত ও ইসলামী সংগীতের আয়োজন,বয়ান ও মাসআলা মাসায়েল নিয়ে আলোচনার ব্যবস্থা থাকবে।


বিস্তারিত জানার জন্য কিংবা বুকিং করার জন্য যোগাযোগ করুন -
মোবাইল: 01720-322459, 01860-706959
অফিস লোকেশন : 
হাসিনা মঞ্জিল, ৯৫/বি (৮ম তলা), মালিবাগ চৌধুরিপাড়া, খিলগাঁঁও, ঢাকা-১২১৯


Event Information

  • Cost: 10000 per person
  • Capacity: 80 persons
  • Duration: March 5, 2026 to March 7, 2026
  • Package Rating:

Event Location